মহাকাশে সাধারণ যাত্রী পাঠানোর সময় জানালো স্পেসএক্স

জোবায়ের হোসাইন
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯

এ বছরের শেষ দিকে মহাকাশে প্রথমবারের মতো সাধারণ যাত্রী পাঠাতে যাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণাবিষয়ক বেসরকারি সংস্থাটি। 

অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘ইন্সপিরেশন৪’। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হবে।      

প্রাথমিক অবস্থায় তিন জন সাধারণ যাত্রী এ অভিযানে যাওয়ার সুযোগ পাবেন, তাদের সঙ্গে থাকবেন দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন পাইলট আইজাকম্যান। মহাকাশে তারা ৫ দিন অবস্থান করবেন।   

ইতোমধ্যে একজন যাত্রী নির্বাচন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি দু’জনের নাম ঘোষণা করা হবে।

অভিযানে যাওয়ার পূর্বে মহাকাশের পরিবেশ-পরিস্থিতি ও আবহাওয়া সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।    

প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক বলেন, ‘মহাকাশে সাধারণ মানুষের বসবাসের ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পেসএক্সের বৃহৎ পরিকল্পনার ছোট একটি ধাপ এটি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে খরচ কমিয়ে সবার জন্য মহাকাশে যাওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।’

স্পেসএক্স জানায়, কোনও অবস্থায় যদি অভিযানটি এ বছরে পরিচালনা করা সম্ভব না হয় অর্থাৎ, ২০২২ সালে চলে যায়; তাহলে প্রত্যেক যাত্রীকে বিকল্প পুরস্কার হিসেবে দেড় লাখ ডলার করে জরিমানা দেওয়া হবে।

সূত্র: দ্য ভার্জ

/এইএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম