ভ্যালোরেন্ট গেম নিয়ে প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ২০:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬

দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা রেজার ভ্যালরেন্ট কাপ।  দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি রেজারের যৌথ আয়োজনে বিজয়ীরা পাবে ৫০ হাজার টাকার পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা পাবে।

টুর্নামেন্ট অংশ নিতে ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনভিত্তিক টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বর মাসজুড়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণে বিস্তারিত জানা যাবে  https://www.startech.com.bd ঠিকানায়। প্রতিযোগিতার কমিউনিটি পার্টনার স্টার টেক গেমিং লিজিয়ন। প্রতিযোগিতা সম্পর্কে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হচ্ছে। তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি। সংবাদ বিজ্ঞপ্তি।

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম