ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

টেক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

সম্প্রতি নতুন মডেলের একটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালপ্যাড ১০এস মডেলের এই ট্যাবে রয়েছে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও বিল্ট-ইন কি-প্যাড ইত্যাদি। এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা। 

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে উন্নতমানের ট্যাবলেট কম্পিউটারের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্যই ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০ এস।’

অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ২.২ ও ১.৮ গিগাহার্টজ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগা র‌্যাম এবং স্টোরেজ ৬৪ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরও ৫১২ গিগাবাইট পর্যন্ত  বাড়ানো যাবে। ওয়ালপ্যাডটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান