ফিচার ফোন আনছে মটোরোলা

দায়িদ হাসান মিলন
০৪ নভেম্বর ২০২১, ১৮:৫৮আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৫৮

স্মার্টফোন বাজারে পরিচিত একটি নাম হলেও ফিচার ফোন জগতে এতদিন বিচরণ ছিল না মটোরোলার। অবশেষে এখানেও যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকদিনের মধ্যে ফিচার ফোন বাজারে ছাড়বে মটোরোলা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, মটোরোলার তিনটি ফিচার ফোন বাজারে আসতে পারে। এগুলোর নাম হবে- মটো ১০, মটো ৫০ এবং মটো ৭০। তিনটি ফিচার ফোনেরই ব্যাটারি সক্ষমতা ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার। ডুয়াল সিমের এসব ফোনে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে।

মটো ১০ এবং মটো ৫০ উভয় ফোনে ১ দশমিক ৮ ইঞ্চির রঙিন স্ক্রিন থাকবে। ফোন দুটিতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে যেখানে ৩২ গিগা পর্যন্ত মেমরি যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ডিভাইস দুটিতে থাকবে টর্চ, ওয়্যারলেস এফএম, কল রেকর্ডিং এবং অডিও জ্যাক সুবিধা।

মটো ১০ ডিভাইসে কোনও ক্যামেরা সুবিধা না থাকলেও মটো ৫০ ডিভাইসের পেছনে একটি ক্যামেরা পাবেন ব্যবহারকারীরা। মটো ৭০ ডিভাইসটিও অনেকটা একইরকম হবে। তবে এর স্ক্রিন অন্য দুটির চেয়ে বড় (২ দশমিক ৪ ইঞ্চির)।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান