আগামী বছর প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:১৭

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২২ সালে দেশের প্রতিটি ইউনিয়নে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে। ১৬০টি দুর্গম ইউনিয়ন ছাড়া ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হচ্ছে।

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) টেলিকমিউনিকেশন্স ও ফটোনিক্সবিষয়ক তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

বুয়েট’র ইইই বিভাগের সহযোগিতায় আইইই কমিউনিকেশন্স বাংলাদেশ চ্যাপ্টার এই সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে আইইই আইসিটিপি জেনারেল চেয়ার, ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামজি প্রাসাদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বুয়েট’র ইইই বিভাগের প্রধান অধ্যাপক কামরুল হাসান, আইইই বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান অধ্যাপক এম মশিউল হক ও বুয়েট’র আইআইসিটি সেন্টারের প্রধান অধ‌্যাপক এমডি সাইফুল ইসলাম বক্তৃতা করেন।

টেলিকমিউনিকেশন্স ও ফটোনিক্স বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার না করে আমরা সামনে এগোতে পারব না। বিজ্ঞান প্রযুক্তি কত সহায়ক করোনা তার প্রমাণ। করোনা মহামারি সংক্রমণের এক বছরের মধ্যে টিকা আবিষ্কার তার বড় দৃষ্টান্ত বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২২ সালে দেশের প্রতিটি ইউনিয়নে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে। ১৬০টি দুর্গম ইউনিয়ন ছাড়া ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি কৃষি ও মৎস্য চাষে আইওটি ডিভাইস কাজে লাগানোর মাধ্যমে দেশে কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করতে বুয়েটসহ ডিজিটাল প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বুয়েট ভিসি ডিজিটাল প্রযুক্তি বিকাশে টেলিকমখাতের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বলেন, এই খাতে আরও গবেষণা ও উদ্ভাবনের জন‌্য টেলিকমখাতের সহযোগিতা আমাদের প্রয়োজন। তিনি তাদের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পাঠাতে টেলিকম সেক্টর খুবই কার্যকর অবদান রাখবে বলে উল্লেখ করেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
কাঁঠালের বিচি আর মুগডালে জমবে নতুন স্বাদের ডাল
কাঁঠালের বিচি আর মুগডালে জমবে নতুন স্বাদের ডাল
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন