ইনস্টাগ্রামের স্টোরিতে প্রাইভেট লাইক পাঠানো যাবে

ইশতিয়াক হাসান
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২

নতুন ফিচার যুক্ত করা হলো ইনস্টাগ্রামের স্টোরিতে। এখন থেকে কেউ কোনও ভিডিও বা ছবি শেয়ার করলে, সেখানে প্রাইভেট লাইক পাঠানো যাবে। এর আগে কোনও স্টোরিতে প্রতিক্রিয়া দেখাতে চাইলে উপায় ছিল শুধু— সরাসরি মেসেজ পাঠানো, অথবা ইমোজি রিঅ্যাকশান।

নতুন এই ফিচারে সেন্ড মেসেজ এবং অ্যারোপ্লেন আইকনের মাঝে নতুন একটি হার্ট আইকন পাওয়া যাবে। এই আইকনে লাইক দিলে সেটি পোস্টদাতার কাছে পৌঁছাবে ঠিকই, কিন্তু অন্যরা সেটা দেখতে পারবে না।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘এমন একটি অপশন চালু করা হয়েছে ব্যবহারকারীদের একে অপরের প্রতি সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে। সেই সঙ্গে সরাসরি পাঠানো মেসেজের ঝামেলা কমাতেও এটি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেসেজ আমাদের মূল অগ্রাধিকার হিসেবে থাকে।’

এনগেজেট জানায়, ইনস্টাগ্রাম এমন ছোট ছোট অনেক কার্যকরী ফিচার চালু করেছে। গত শরৎকালে বাল্ক মেসেজ এবং ভিডিও ডিলিট করার অপশন চালু করে প্রতিষ্ঠানটি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম