ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপত্তিকর পোস্ট অপসারণের আশ্বাস দিলো ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৬:৪৪আপডেট : ১১ মে ২০২২, ১৬:৪৪

আপত্তিকর ছবি ও তথ‌্য-উপাত্তসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার উদ্দেশ‌্যে ব‌্যবহৃত পোস্ট অপসারণে তাৎক্ষণিক ব‌্যবস্থা গ্রহণে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে ফেসবুক। বুধবার (১১ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে ফেসবুকের উচ্চপর্যায়ের তিন সদস‌্যের একটি প্রতিনিধিদল সৌজন‌্য সাক্ষাতে এ আশ্বাস দেয়। ফেসবুকের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সিমন মিলনার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ এ সময় উপস্থিত ছিলেন। ফেসবুক প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি অ্যাফেয়ার্স কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়া ও মিস রোজাও।

দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, নৈরাজ‌্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে গুজব ছড়াতে ফেসবুক ব‌্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব‌্যবহার করে আপত্তিকর উপাত্ত অপসারণ ও ব‌্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপনেরও পরামর্শ দেন।

মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ‌্যমে মানুষের সংযুক্তি প্রসারিত হয়। ফেসবুক বিশ্বের অনেক জায়গায় সাবমেরিন ক‌্যাবল সংযোগ দিয়ে আসছে। তিনি বাংলাদেশেও একই ধরনের সাবমেরিন ক‌্যাবল সংযোগ প্রদানে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন।

ফেসবুকের কমিউনিটি মানদণ্ডের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনার জন‌্য বিশেষভাবে দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

প্রতিনিধিদলের নেতা ফেসবুকের বিদ‌্যমান ইস‌্যুগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম