চীনের সাশ্রয়ী ফোন বিক্রি সীমিত করলো ভারত

ইশতিয়াক হাসান
১০ আগস্ট ২০২২, ২১:২৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:২৯

দেশের ক্ষতিগ্রস্ত মোবাইল নির্মাতাদের উঠে দাঁড়াতে চীনের সাশ্রয়ী মোবাইল ফোন বিক্রি সীমিত করলো ভারত। এর মধ্যে শাওমি করপোরেশনের মোবাইলও রয়েছে। ১২ হাজার রুপি বা দেড়শ ডলারের নিচের ফোনগুলোতে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সাশ্রয়ী ফোনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজারে চীনের আধিপত্য ঠেকাতে মূলত এমন পদক্ষেপ।

এমন সিদ্ধান্তে ভারতে বিশেষ করে শাওমি এবং এর সহযোগী ফোনগুলোতে প্রভাব পড়বে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। কোভিড মহামারিতে লকডাউনের প্রভাবে ভারতের বাজারই ছিল প্রতিষ্ঠানগুলির একটি উপযুক্ত বাজার। মার্কেট ট্র্যাকার কাউন্টার পয়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী, দেড়শ ডলারের নিচের ফোনগুলো ভারতে ২০২২-এর তৃতীয় ত্রৈমাসিকের বিক্রির ৮০ শতাংশ শিপমেন্ট-এ প্রভাব ফেলেছে।

এদিকে হংকং এর সঙ্গেও শাওমির ব্যবসা সম্প্রতি নিম্নমুখী হয়েছে। আর এ বিষয়ে ভারতে নরেন্দ্র মোদির সরকার নতুন কোনও নীতি ঘোষণা করবে নাকি অন্য কোনও ইনফরমাল চ্যানেল ব্যবহার করবে; সেটা এখনও পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে আলজাজিরা। 

আবার অর্থ আত্মসাৎ এবং ট্যাক্স সংক্রান্ত কারণে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান যেমন শাওমি, অপ্পো এবং ভিভোকে তাদের দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় রেখেছে। ইতোপূর্বে হুয়াওয়ে এবং জেডটিই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছিল ভারত। তবে এসব সিদ্ধান্ত অ্যাপল এবং স্যামসাংয়ের উপর কোনও প্রভাব ফেলবে না বলে জানায় সংবাদমাধ্যমটি।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সর্বশেষ খবর
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
অফিস হোক বা স্কুল, টিফিনে একঘেয়েমি কাটাতে বানান এই ৩ পদ
অফিস হোক বা স্কুল, টিফিনে একঘেয়েমি কাটাতে বানান এই ৩ পদ
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের