গ্রামীণফোনকে সেবার মান নিশ্চিত করার নির্দেশ টেলিযোগাযোগ মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৪

গ্রাহক ভোগান্তি নিরসনে মোবাইল সেবার মান নিশ্চিত করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। টেলিনরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এশিয়া জর্গেন সি আরন্টজ রজট্রাপ এর নেতৃত্বে গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল  সৌজন্য সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এই নির্দেশ দেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মোবাইল সেবার মানোন্নয়ন ও ফাইভজি প্রযুক্তি সেবা চালু, দেশে স্মার্টফোন গ্রাহক শতভাগে উন্নীত করার কৌশল ও ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানবসম্পদের প্রয়োজনীয়তা এবং মোবাইল ইন্টারনেট সম্প্রসারণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে গ্রামীণফোন তাদের মোবাইলফোন সেবা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করে বলেন, সেবার মান যত বাড়বে কলড্রপ ভর্তুকি তত কমে আসবে। গুগল কিংবা মাইক্রোসফট আজ জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে। উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া ডিজিটাল যুগে প্রতিযোগিতায় টিকে থাকা কারও পক্ষে সহজ হবে না।

তিনি বলেন, একসময় মানুষ ভয়েস কলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ডিজিটাল প্রযুক্তি বিকাশের ধারাবাহিকতায় এখন তারা ইন্টারনেটই শুধু নয়, উচ্চগতির ইন্টারনেট চায়। তিনি বলেন, আপনারা আপনাদের গ্রাহককে চেনেন। তাদের কী দাবি তাও আপনারা জানেন। জনগণ যথাযথ সেবা চায়। মোবাইল সেবার মান নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা চাহিদার মানদণ্ড বিবেচনায় রেখে প্রয়োজনমতো স্পেকট্রাম (তরঙ্গ) বরাদ্দ দিয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে মোবাইল অপারেটরগুলো সহসাই গ্রাহকদের কাঙ্ক্ষিত মোবাইল সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

মন্ত্রী কোভিডকালে দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীর দোড়গোড়ায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছে দিতে তার নির্দেশ দ্রুততার সঙ্গে বাস্তবায়নে গ্রামীণফোনের ভূমিকার প্রশংসা করেন।

জর্গেন সি আরন্টজ রজট্রাপ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতা অর্জন, স্মার্টফোনের প্রসার, ডাটা সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এবং আগামী এক বছরের মধ্যে গ্রামীণফোনের সক্ষমতা দ্বিগুণে উন্নীত করতে তাদের পরিকল্পনার বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন। তিনি মন্ত্রীকে গ্রাহক সেবার মান সমুন্নত করার প্রতিশ্রুতিও দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন টেলিনরের হেড অব এক্সটারনাল রিলেশন মনিষা দগরা, হেড অব ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ওলি জর্ন জুলস্টাড এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম