প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন টেলিযোগাযোগ খাতের বড় চ‌্যালেঞ্জ: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৯:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯:৫৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বড় চ‌্যালেঞ্জ হলো প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন। এ খাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার)-সহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। ডিজিটাল বাংলাদেশের জন‌্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব‌্য সবকিছু করতে বদ্ধপরিকর।

মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপের গ্রুপ সিইও মোহাম্মদ আদলান আহমদ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগ খাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন‌্য একটি অত‌্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটকো মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে।’ এ বিষয়ে সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা দিতে আদলান আহমদকে আশ্বস্ত করেন মন্ত্রী।

বাংলাদেশে মোবাইল টাওয়ার নির্মাণসহ টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে ইডটকো ভূমিকা রাখবে বলে অঙ্গিকার ব‌্যক্ত করেন মোহাম্মদ আদলান আহমদ।

 

 

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম