বাংলাদেশি স্টার্টআপকে অ্যাকসেলেরেটর প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান ভিসার

টেক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ২০:২৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২০:২৯

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর জন্য ‘ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩’ -এর আবেদন গ্রহণ শুরু করেছে ভিসা। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোসহ এই অঞ্চলে ভিসা’র অংশীদারদের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে স্টার্টআপগুলো। এবারের প্রোগ্রামের মূল আকর্ষণ ওয়েব ৩.০ সলিউশন, গ্লোবাল মানি মুভমেন্ট, এমবেডেড ফাইন্যান্স, মার্চেন্ট অ্যান্ড স্মল বিজনেস এনাবলার্স এবং ওপেন ব্যাংকিং।

পেমেন্ট খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর সঙ্গে কাজ করবে ভিসা অ্যাকলেরেটর প্রোগ্রাম। স্টার্টআপগুলো ৬ মাসব্যাপী এই প্রোগ্রামে পেমেন্ট সলিউশন উন্নয়নে, নিরীক্ষায় এবং সলিউশনগুলো নিয়ে বারবার কাজ দেখতে ভিসা’র পেমেন্ট এক্সপার্ট, প্রোডাক্ট আর্কিটেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাছ থেকে পরামর্শ গ্রহণণের সুযোগ পাবে। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ জানুয়ারি।

এ বিষয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ‘বাংলাদেশে তৃতীয়বারের মতো ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। গতবার অংশগ্রহণ করা স্টার্টআপগুলো অসাধারণ সব আইডিয়া নিয়ে এসেছিল এবং এগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভিসা’র গ্রাহক ও অংশীদারদের সঙ্গে ৯টি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্টার্টআপগুলোর সক্ষমতা তৈরি করা ও নতুন মার্কেটে তাদের প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা।’

গত বছর ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২-এ বাংলাদেশ থেকে প্রথম স্টার্টআপ হিসেবে টালিখাতা, পাঁচ প্রতিযোগীর একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। টালিখাতা ও ভিসা একত্রে, টালিখাতার মার্চেন্ট প্ল্যাটফর্ম ও ডেটা এবং সাপ্লায়ার পেমেন্ট ও ব্যবসার খরচের ক্ষেত্রে ভিসা ক্রেডেনশিয়াল ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এর অন্য স্টার্টআপগুলো হচ্ছে— ভারতের পেরফিওস, নিউজিল্যান্ডের সাইমঞ্জ, জাপানের মানিট্রি এবং সিঙ্গাপুরের ট্রিপল এ।

প্রোগ্রামে অংশগ্রহণের উপায়সহ বিস্তারিত তথ্য জানা যাবে  https://www.visa.com.sg/apaccelerator এই ঠিকানায়।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম