৫০টি স্টার্টআপ বিনিময় করবে বাংলাদেশ ও জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:১৬

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) উদ্ভাবন ও স্টার্টআপ বিকাশে আইসিটি বিভাগের সঙ্গে কাজ করতে আগ্রহী। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক বৈঠকে জেট্রো প্রেসিডেন্ট কাজুশিজে নবুতানি এসব কথা বলেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জেট্রো জাপানের আইটি সেক্টরের সম্ভাবনা ও সুযোগ অন্বেষণে, স্থানীয় স্টার্টআপে সহযোগিতা, যৌথ ওয়েবিনার ও সেমিনার এবং জাপান প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের আয়োজন এবং জাপানে ইভেন্ট আয়োজনে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে। এসব কার্যক্রম মূলত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক হবে।’

অনুষ্ঠানে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জাপান মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা করেছে।’ আগামীতে জাপান-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জাপান সরকার সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার স্টার্টআপ, উদ্ভাবন ও গবেষণার ওপর বিশেষভাবে গুরুত্বারোপের কথা উল্লেখ করে পলক বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আইটি সামিটের আয়োজনসহ ২৫টি বাংলাদেশের স্টার্টআপ এবং ২৫টি জাপানের স্টার্টআপ মোট ৫০টি স্টার্টআপ বিনিময়ের প্রস্তাব দেন। জাপানের পক্ষ থেকে এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হয়—বাংলাদেশ আইটি কানেক্ট-জাপান পোর্টালের মাধ্যমে জাপান ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা হবে।

বাংলাদেশে স্টার্টআপে জাপানের সহযোগিতার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে কাজুশিজে বলেন, তারা স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে স্টার্টআপের বিকাশে সহযোগিতা করবে। এর আগে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ‘বিল্ডিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড রিজিলিয়েন্ট স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান অনুসারে সরকার এর চারটি স্তম্ভ- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটির  আলোকে ৪০টির বেশি প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে জাপান সহযোগিতা করতে পারে।

সরকারের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) রণজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান জেট্রোর পক্ষে নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মাইয়ুমি মুরায়ামা, জেট্রোর ডিজি সাতোশি কুবোতা, জেট্রোর আবাসিক প্রতিনিধ ইয়োজি আনদো এবং জেট্রোর সিনিয়র পরিচালক শরিফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদল আইডিয়া প্রকল্প, এটুআই প্রকল্প ও ডিজিটাল লিটারেসি সেন্টার পরিদর্শন করেন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা