শিশুদের রোবট তৈরির কর্মশালা

টেক ডেস্ক
০১ মার্চ ২০২৩, ২১:০২আপডেট : ০১ মার্চ ২০২৩, ২১:০২

শিশুরা নিজেরাই বানাবে মডেল রকেট এবং উৎক্ষেপণ করবে আকাশে। জানবে বিজ্ঞানের অনেক অজানা প্রশ্নের উত্তর। আর এসব আয়োজন থাকছে রকেট মেকিং ওয়ার্কশপে।

শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চাকে আরও বেশি বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞানের বিভিন্ন মজার প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশে শিশু-কিশোরদের আরও বেশি উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে রকেট মেকিং ওয়ার্কশপ। যেখানে শিশুরা নিজেরাই মডেল রকেট বানাবে, নিজেরাই রকেট উৎক্ষেপণের মাধ্যমে রকেটের বিভিন্ন পার্টস সম্পর্কে জানবে, রকেটের অতীত ইতিহাস, রকেট কিভাবে কাজ করবে, সেই সঙ্গে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন কিভাবে করার মাধ্যমে একটা রকেট আকাশে উড়তে পারে, সেসব বিষয় তারা এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবে।

আগামী ১৮ মার্চ বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠেয় ওয়ার্কশপে সারাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সি প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই আয়োজনে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ৩ ধরনের রকেট বানাবে, যেমন- মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিক্যাল রকেট।

এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘বাচ্চাদের মাঝে বিভিন্ন মজার মজার প্রজেক্ট এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে তারা সায়েন্স, টেকনলোজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিম ওয়ার্ক ইত্যাদি হাতে কলমে শিখতে পারবে।’

এই আয়োজনটির সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনে অংশ নিতে ভিজিট করুন https://spacecampbd.com/rocket/

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন