বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৩ আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮:২১

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিস নির্বাচনে (২০২৪-২৬) ইকবাল আহমেদ ফখরুল হাসান প্রার্থী হয়েছেন। সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান তিনি। এই খাতে দেশীয় বাজারে ও সরকারি প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রার কমাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (২৭ এপ্রিল) ইকবাল আহমেদ ফখরুল হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি  এই প্রতিশ্রুতি দেন।

 ইকবাল আহমেদ বলেন, চলমান সমস্যা বা ট্রেন্ডিং টেকনোলজি দুটোতেই আমার অংশগ্রহণ সবসময়ই অগ্রভাগে থাকে। আমার প্রচেষ্টা ও লক্ষ্য হলো— দেশকে সফটওয়্যার খাতে স্বয়ংসম্পূর্ণ করা এবং সফটওয়্যার খাতে দেশীয় বাজারে ও সরকারি প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো। কোম্পানিগুলো ক্যাপাসিটি বাড়াতে সক্ষম হলেই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে করা সম্ভব হবে।

নির্মাতা প্রতিষ্ঠান ডিভাইন আইটি লিমিটেড ও বাংলাদেশের প্রথম ওয়েববেইজড ইআরপি ‘প্রিজম ইআরপি’র প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ। তিনি একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট।

ইকবাল আহমেদ বলেন, কোম্পানির ব্যবস্থাপনাকে সিস্টেমেটিক, প্রসেস ড্রিভেন করার কারণে আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার সময় ও সুযোগ আছে।  এ কারণে এবার আমি বেসিস নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।  ইন্ডাস্ট্রিটি আমি জানি, চিনি। দেশের বাজারকে দেশীয় সফটওয়্যার দিয়ে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে লোকাল কোম্পানিগুলোর পার্টনারশিপকে আমি নিয়মিতভাবে জোর দেই। আমাদের এই যৌথ উদ্যোগের ফলাফল স্বরূপ দেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় থেকে অব্যাহতি পায়।  ২০২৩-২৪ অর্থবছর থেকে সফটওয়্যার উৎপাদন পর্যায়ে ও ‘কাস্টমাইজেশন’ সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে— যা নিয়ে আমরা এবছরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলছি, যাতে ভ্যাট না থাকে।  সেবা খাতে যে কর অব্যাহতি পাচ্ছি তাও আমরা ২০৩১ সাল পর্যন্ত চাই। এই লক্ষ্যে কাজ করার ইচ্ছা ও  যথাযথ পরিকল্পনা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে সেবা রফতানিতে যে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ সুবিধা বিদ্যমান আছে— তাও আমরা চলমান রাখতে সচেষ্ট থাকবো। তাছাড়া অনেক বেসিস প্রতিষ্ঠানকে দেখা যায়, ভ্যাট-ট্যাক্স কমপ্লায়েন্সে পিছিয়ে আছে। যার ফলে নানারকম প্রতিবন্ধকতায় পড়তে হয়। আমি এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে সফটওয়্যার ও সেবাপণ্য রফতানি করছে বাংলাদেশ। রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে আরও নতুন নতুন দেশে রফতানি ডেস্ক স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বেসিসের সেক্রেটারিয়েট এখনও অনেক দুর্বল। যেহেতু বেসিসের নিজস্ব কোনও জায়গা নেই। তাই অবকাঠামোগত অপ্রতুলতা রয়েছে। আমার উদ্যোগ থাকবে ২০২৬ সালের মধ্যে বেসিসের নিজস্ব একটি স্থাপনা করা, যেখানে আমরা বিআইটিএম’র প্রশিক্ষণ আরও জোরদার করতে পারবো।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত