এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের 

তথ্যপ্রযুক্তি ডেস্ক  
২৩ আগস্ট ২০২৬, ০৯:২০আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৃষিকাজে তথ্য-ভিত্তিক সহায়তা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক ক্ষেত্রেই কার্যকর সহায়ক হিসেবে কাজ করলেও এর ভুল পরামর্শের ঝুঁকি কতটা গুরুতর হতে পারে, তার একটি ঘটনা সামনে এসেছে চীনে। 

৬৭ বছর বয়সী এক চীনা কৃষক এআই চ্যাটবটের দেওয়া আগাছা ও পোকামাকড় নিয়ন্ত্রণের পরামর্শ অনুসরণ করে প্রায় ১৫০ মু (চীনে ব্যবহৃত একটি প্রচলিত ভূমির পরিমাপের একক) বা ২৫ একর জমির তিলের চারা হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে চীনের আনহুই প্রদেশের চুঝৌ এলাকায়।

৬৭ বছর বয়সী চীনা কৃষক উ প্রায় এক বছর ধরে কৃষিকাজে বিভিন্ন পরামর্শের জন্য এআই অ্যাপ ব্যবহার করে আসছিলেন। শুরুতে এআইয়ের দেওয়া পরামর্শের বিষয়ে তিনি যথেষ্ট সংশয় পোষণ করতেন এবং তা মানতে সংকোচবোধ করতেন। তবে সার প্রয়োগ, ফসলের পরিচর্যা ও অন্যান্য কৃষি-সংক্রান্ত বিষয়ে একাধিক পরামর্শ কার্যকর মনে হওয়ায় ধীরে ধীরে চ্যাটবটটির ওপর তার আস্থা বাড়তে শুরু করে। সেই আস্থাই শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

চলতি বছরের ১০ জুলাই ঘটনার দিন তিনি তার তিলের জমিতে আগাছা ও পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য এআই চ্যাটবটের কাছে একটি পূর্ণাঙ্গ রাসায়নিক ব্যবস্থাপনা পরিকল্পনা চান। বিশেষ করে, জমিতে ড্রোনের মাধ্যমে স্প্রে করার জন্য কী ধরনের রাসায়নিক, কতটা পরিমাণে এবং কীভাবে ব্যবহার করা উচিত— সে বিষয়ে পরামর্শ নেওয়া হয়। 

চ্যাটবটটি তাকে চারটি সক্রিয় উপাদানযুক্ত একটি রাসায়নিক মিশ্রণ ব্যবহারের পরামর্শ দেয়। এর মধ্যে পোকামাকড় নিয়ন্ত্রণের রাসায়নিকের পাশাপাশি একটি ব্রডলিফ হার্বিসাইড ছিল। হার্বিসাইডটি তিলের চারার জন্য উপযোগী না হওয়ায়, পুরো ফসলই ক্ষতিগ্রস্ত হয়। কৃষক অবশ্য পরামর্শটি কৃষি বিশেষজ্ঞ, পণ্যের লেবেল বা অন্য কোনও নির্ভরযোগ্য উৎস দিয়ে যাচাই করেননি।

পরামর্শ অনুযায়ী পুরো জমিতে রাসায়নিকটি স্প্রে করার ২৪ ঘণ্টার মধ্যেই তিলের চারাগুলো শুকিয়ে যেতে শুরু করে। শেষ পর্যন্ত প্রায় ১৫০ মু বা ২৪ দশমিক ৭ একর জমির ফসল নষ্ট হয়ে যায়। স্থানীয় কৃষি কর্মকর্তাদের সহায়তায় পরবর্তীকালে বিষয়টি পর্যালোচনা করা হলে ভুল হার্বিসাইড ব্যবহারের বিষয়টি সামনে আসে।

এই ঘটনায় ক্ষতির সঠিক আর্থিক মূল্য এখনও জানা যায়নি। তবে ঘটনাটি এআইয়ের তথাকথিত ‘আত্মবিশ্বাসী’ উত্তরের বড় সীমাবদ্ধতাটি আবারও স্পষ্ট করে দিয়েছে। 

একটি চ্যাটবট কোনও পরামর্শ নিশ্চিত ভঙ্গিতে দিলেই সেটি বাস্তবভিত্তিক হবে— এমন নিশ্চয়তা নেই। কৃষির মতো ক্ষেত্রে ফসলের জাত, জমির অবস্থা, রাসায়নিকের মাত্রা, আবহাওয়া ও স্থানীয় কৃষি-নির্দেশনা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি এআই টুলসের গাইডলাইনেই উল্লেখ করা থাকে, এআই চ্যাটবটের দেয়া তথ্যের নির্ভুলতার শতভাগ নিশ্চয়তা নেই এবং সেজন্য ব্যবহারকারীকে তা বাস্তবভিত্তিক প্রয়োগের আগে যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়। 

তাই যেকোনও বিষয়েই এআই থেকে নেওয়া তথ্যভিত্তিক পরামর্শ অনুসরণের পূর্বে তা নির্ভরশীল উৎস থেকে যাচাই করে তারপর প্রয়োগের দিকে আগানোই শ্রেয়।

/এসটি/ 
সম্পর্কিত
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
সর্বশেষ খবর
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর