ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ২১:০১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২১:০১

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে দেখা করার জন্য টানা এক বছরের চেষ্টা অবশেষে সফল হলো এক ভারতীয় তরুণীর। ৩৬৫ দিনের চ্যালেঞ্জ সম্পন্ন করে এই ইন্টারনেট তারকার সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি নিজের সামাজিক কাজের জন্য ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি) উপহার পেয়েছেন গুজরাটের সুরাটের বাসিন্দা মায়া গুপ্তা।

মিস্টারবিস্টের সঙ্গে সাক্ষাতের একমাত্র লক্ষ্য নিয়ে চ্যালেঞ্জ শুরু করেছিলেন মায়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘@mayaforbeast’-এ প্রতিদিনের যাত্রার ভিডিও শেয়ার করার পাশাপাশি নজর কাড়তে ইউটিউবারকে ট্যাগ করতেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আগ্রহ তৈরি করে এবং মায়ার এই স্বপ্ন পূরণ হবে কি না, তা দেখতে অনেকেই অনুসরণ করতে থাকেন।

তবে মায়ার এই চ্যালেঞ্জ কেবল সাক্ষাৎ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুরো বছরজুড়ে তিনি স্থানীয় অভাবী মানুষদের খাদ্য সহায়তাসহ নানা সমাজসেবামূলক কাজ করেছেন এবং সেগুলোর আপডেটও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। অবশেষে তার এই মানবিক প্রচেষ্টা মিস্টারবিস্টের নজর কাড়তে সক্ষম হয়।

সাক্ষাৎকালে মিস্টারবিস্ট জানান, তিনি মায়ার ভিডিওগুলো নিয়মিত দেখতেন এবং অভাবী মানুষদের সাহায্যে তার কাজে গভীরভাবে মুগ্ধ হয়েছেন। এক ভিডিওতে মিস্টারবিস্ট বলেন, ইনি মায়া, যিনি গত এক বছর ধরে তার স্থানীয় এলাকার মানুষকে খাবার খাইয়ে আসছেন এবং তার সব ভিডিওতে আমাকে ট্যাগ করছেন।

গত এক বছরে সমাজের জন্য মায়ার করা ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি তাকে একটি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এরপর মিস্টারবিস্ট মায়াকে ১০ হাজার ডলার উপহার দেন। অর্থ পেয়ে মায়া জানান, সব টাকা নিজের কাছে না রেখে তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন এবং অভাবীদের সাহায্য করার কাজ অব্যাহত রাখবেন।

অনলাইনে ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ৬ কোটি-র বেশি ভিউ পায়। মায়ার এমন দৃঢ়তা ও দয়ার প্রশংসার পাশাপাশি তার কাজকে স্বীকৃতি দেওয়ায় মিস্টারবিস্টের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী মন্তব্য করেন, তুমি একজন ভালো মানুষ ও বীর। আরেকজন লিখেছেন, আমার মনে হয় মায়ার সঙ্গে তোমার সাক্ষাতে মায়ার চেয়ে আমি বেশি খুশি হয়েছি।

অন্য একজন মন্তব্য করেছেন, মায়া ও মিস্টারবিস্টের মতো মানুষদের দেখতে দারুণ লাগে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
বাসাবাড়ির সিসিটিভি এখন যুদ্ধের অস্ত্র: ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর তথ্য
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
সর্বশেষ খবর
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন, মালিকপক্ষের ৩ প্রতিনিধির নাম চেয়েছে সরকার
নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন, মালিকপক্ষের ৩ প্রতিনিধির নাম চেয়েছে সরকার
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে