ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ২১:২৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২১:২৮

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি গেস্টহাউস থেকে আতিফ আব্বাসি (৩২) নামের এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কালিয়াড় এলাকার কাজমি গেস্টহাউস থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক সংকট বা ব্যক্তিগত মনোমালিন্যের জের ধরে আতিফ আব্বাসি নিজের জীবন অবসান ঘটানোর মতো চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। মৃত্যুর সময় তিনি মোবাইল ফোনের ভিডিও কলে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ ও চারপাশের পরিস্থিতি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা আতিফ আব্বাসি ইনস্টাগ্রামে বেশ পরিচিত ছিলেন এবং সেখানে তার প্রায় চার লাখ অনুসারী ছিল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতে ওই গেস্টহাউসে ওঠেন আব্বাসি। বৃহস্পতিবার ভোরে এক পরিচিত তরুণীর সঙ্গে তার ভিডিও কলে যোগাযোগ হয়। ঘটনাটি প্রত্যক্ষ করার পর ওই তরুণী আব্বাসির পরিবারকে বিষয়টি জানান। পরবর্তীতে স্বজনেরা পুলিশকে খবর দিলে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বন্ধ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।

হরিদ্বারের এসপি (গ্রামীণ) অভয় সিং জানান, স্বজনদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ কালিয়াড়ের গেস্টহাউস থেকে আতিফের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বশেষ খবর
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’