ইন্টারনেট ছাড়া গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা

দায়িদ হাসান মিলন
০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভ খুবই জনপ্রিয়। বিভিন্ন ডিভাইস থেকে সহজে গুগলের এই সেবায় প্রবেশ করা যায়। এ ছাড়া ফাইল, ছবি এবং পিডিএফ শেয়ারিংয়ের মতো সুবিধার জন্য গুগল ড্রাইভের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেটের ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটে অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুযোগ থাকছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। 

ড্রাইভে পরীক্ষামূলকভাবে অফলাইন মোড চালু হয় ২০১৯ সালে। তখন থেকে বেটা ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াও গুগল ড্রাইভে কাজ কর‍তে পারেন। এবার সেই সুবিধার পরিধি বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি ব্যবহারকারী গুগল ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করতে পারবেন।

কারা ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন 

গুগল ড্রাইভের অফলাইন মোড সেবার পরিধি বাড়ানো হলেও এখনই সবার জন্য ফিচারটি চালু হয়নি। নতুন আপডেটের পর গুগল ওয়ার্কস্পেসের সব গ্রাহক, ক্লাউড আইডেন্টিটি ফ্রি, ক্লাউড আইডেন্টিটি প্রিমিয়াম, জি স্যুট বেসিক অ্যান্ড বিজনেসের গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়া ড্রাইভ ব্যবহারের সুযোগ পাবেন।

ব্যক্তিগত অ্যাকাউন্টেও সুবিধাটি চালু আছে। উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীরা গুগল ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করতে পারবেন। তবে স্মার্টফোনে এখনও এই সুবিধা চালু হয়নি। 

অফলাইন মোডে যেসব ফাইলে প্রবেশ করা যাবে

গুগলের ব্লগপোস্ট অনুযায়ী, নন-গুগল ফাইলের ক্ষেত্রে অফলাইন মোড ব্যবহার করা যাবে। এক্ষেত্রে পিডিএফ, ছবি, মাইক্রোসফট অফিস ইত্যাদি ফাইলে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া ক্রোম-ওএস ব্যবহারকারীরা বাড়তি আরও কিছু সুবিধা পাবেন।

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি