২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া  

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০০

ব্যবসার প্রচার, নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং গ্রাহকের আস্থা অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও লিংকডইনের মতো প্ল্যাটফর্ম এখন শুধু পণ্য বা সেবার বিজ্ঞাপন দেওয়ার মাধ্যম নয়, ক্রেতারা এসব প্ল্যাটফর্মে পণ্য সম্পর্কে তথ্য খোঁজেন, অন্যদের অভিজ্ঞতা জানেন এবং কেনাকাটার সিদ্ধান্ত নেন।

২০২৬ সালে ব্যবসার পরিচিতি বাড়ানো ও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলগত ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে নিম্নোক্ত পাঁচ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমেই পণ্য খুঁজছেন ক্রেতারা

অনেক ক্রেতা এখন গুগলের মতো সার্চ ইঞ্জিনের পাশাপাশি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও পণ্য সম্পর্কে তথ্য খোঁজেন। কেনার আগে তারা পণ্যের বিস্তারিত পর্যালোচনা, ব্যবহারবিধি ও অন্য ক্রেতাদের অভিজ্ঞতা দেখতে এসব প্ল্যাটফর্মের দ্বারস্থ হন। ক্যাপশন ও ভিডিওভিত্তিক কনটেন্ট এ ক্ষেত্রে সহায়ক হতে পারে। বর্তমানে এসব প্ল্যাটফর্মে সরাসরি পণ্য কেনাবেচার সুযোগ থাকায় অনেক ক্রেতাই নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কেনাকাটা করেন। তাই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এমন কনটেন্ট প্রকাশ করতে হবে, যা সহজে খুঁজে পাওয়া যায় এবং ক্রেতাদের প্রয়োজনীয় তথ্য সুন্দরভাবে উপস্থাপন করে। এ ক্ষেত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডের ব্যবহার, স্পষ্ট ক্যাপশন ও স্বল্প-দৈর্ঘ্যের ভিডিও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি

শুধু মানসম্মত বিজ্ঞাপন প্রকাশ করলেই ক্রেতার আস্থা অর্জন করা যায় না। ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম, পণ্যের বৈশিষ্ট্য, কর্মীদের অভিজ্ঞতা ও পর্দার আড়ালের বাস্তব চিত্র তুলে ধরলে ক্রেতারা প্রতিষ্ঠান সম্পর্কে পরিষ্কার ধারণা পান। মন্তব্য, সরাসরি বার্তা ও লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগও ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে। এছাড়াও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বা গণ্যমান্য ব্যক্তিত্বদের দিয়ে নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারণা চালানোও ক্রেতাদের আস্থা অর্জনে কার্যকর কৌশল হতে পারে।

দ্রুত সেবা দেওয়া 

গ্রাহকসেবা পেতে আগ্রহী ক্রেতাদের একটি বড় অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা প্রতিষ্ঠানের পেজ বা প্রোফাইলে যোগাযোগ করেন। ক্রেতারা পণ্য, দাম, সরবরাহ বা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে দ্রুত ও স্পষ্ট উত্তর প্রত্যাশা করেন। সময়মতো সাড়া দেওয়া এবং অভিযোগের সমাধানে উদ্যোগী হওয়া গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বাড়াতে পারে। বিপরীতে, বারবার প্রশ্নের উত্তর না পাওয়া বা অভিযোগ উপেক্ষা করা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক টেক্সট অথবা কলের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

কম খরচে লক্ষ্যভিত্তিক বিপণন

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট বয়স, অবস্থান, আগ্রহ ও আচরণের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লক্ষ্য নির্ধারণ ও বিজ্ঞাপনের কার্যকারিতা বিশ্লেষণের সুবিধা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো প্রচারের ফলাফল পর্যালোচনা করতে পারে। কোন কনটেন্টে বেশি সাড়া পাওয়া যাচ্ছে, কোথায় খরচ হচ্ছে এবং কতজন সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছানো যাচ্ছে, এসব তথ্য পরবর্তী প্রচার পরিকল্পনায় সহায়তা করে।

প্রতিযোগিতায় তাল মিলিয়ে চলা

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন ট্রেন্ডের সাথে ক্রেতাদের পছন্দ দ্রুত বদলায়। এসব পরিবর্তন পর্যবেক্ষণ করে ব্যবসাপ্রতিষ্ঠান নতুন পণ্য, সেবা বা প্রচারকৌশল নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে শুধু অনুসারী বা লাইক বাড়ানোকে সাফল্যের মাপকাঠি না ধরে বিক্রি, গ্রাহকের সাড়া ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনের মতো বিষয়ও মূল্যায়ন করা প্রয়োজন। নিয়মিত কনটেন্ট প্রকাশের পাশাপাশি ফলাফল বিশ্লেষণ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
সর্বশেষ খবর
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী