কুষ্টিয়ার মিরপুর বাজারে ডাকবাংলো সড়কের পাশে ছোট একটি চায়ের দোকানে বাঁশির সুর তুলেছেন কৃষক আব্দুস সামাদ। কাঠের বেঞ্চে বসে বাঁশিতে লালনগীতি ও আধুনিক গানের সুর তুলেছেন। শখে অনেকদিন ধরে বাঁশি বাজান মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কুরিপোল গ্রামের এই বাসিন্দা। চাষাবাদের কাজ শেষে রাতে সময় পেলে বাঁশি বাজাতে ভালো লাগে আব্দুস সামাদের। চা দোকানটির বিক্রেতা মনিরুল ইসলাম মনি ছোটবেলা থেকেই শখে বাঁশি বাজান। মিরপুর বাজারে প্রায় প্রতি রাতেই মোহনীয় বাঁশির সুরে ছড়ায় অন্যরকম আবেশ।

/জে এইচ/
সর্বাধিক পঠিত সংবাদ
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের