আজকের আবহাওয়া: ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ শনিবার  (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আজ শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯০ শতাংশ। 
ঢাকায় সূর্যাস্ত হবে: সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
রবিবার সূর্যোদয় হবে: ভোর ৬টা ২৫ মিনিটে।

শুক্রবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ; ৩১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া; ০৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
বর্ষায় এসি ঠিকমতো কাজ করছে না? কারণ ও প্রতিকার জানুন
বর্ষায় এসি ঠিকমতো কাজ করছে না? কারণ ও প্রতিকার জানুন
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তি 
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তি 
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী