৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

রবিবার থেকে কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ২২:১৮আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:২৮

বেড়েই চলেছে তাপমাত্রা। দুই দিনের ব্যবধানে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। শনিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত সারা দেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এসব কারণে রবিবার (১৯ মে) থেকে তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন আগে ১৫ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ঢাকায় ছিল ৩৫ দশমিক ৩, আজ সেটি ২ ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রিতে উঠেছে; রাজশাহীতে ৩৭ দশমিক ৪ ছিল, আজও একই তাপমাত্রা আছে; রংপুরে ৩৭ ছিল, আজ ১ ডিগ্রি বেড়ে ৩৮ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ৩৫ দশমিক ৫, আজ এটি ১ ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ১; সিলেটে ছিল ৩৬ দশমিক ৪, এই এলাকায় ১ ডিগ্রি কমে ৩৫ দশমিক ৭ ডিগ্রি হয়েছে; চট্টগ্রামেও তা-ই, ছিল ৩৫ দশমিক ৪, আজ ১ ডিগ্রি কমে ৩৪ দশমিক ৯, কারণ এসব এলাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

এদিকে খুলনায় ১৫ মে ছিল ৩৬ দশমিক ২, আজ তা ২ ডিগ্রি বেড়ে ৩৮ এবং বরিশালে ছিল ৩৫ দশমিক ১, আজ তা ১ ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এসে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর ও ফেনী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, দেশের পূর্বাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তর-পূর্বাংশের কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি কমতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি