আকাশে মেঘমালা, অস্বস্তিকর গরম

সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৮:১২আপডেট : ২৫ মে ২০২৪, ২২:৫০

সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে সারা দেশের আকাশে মেঘ। গুমোট হয়ে আছে আবহাওয়া। অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে দেশের সাধারণ মানুষ। এই নিম্নচাপের প্রভাবে প্রায় সারা দেশেই ঝড়-বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে উপকূলীয় এলাকার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ যত উপকূলের দিকে এগোবে বৃষ্টি তত বাড়তে থাকবে। এতে রবিবার (২৬ মে) থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমে অস্বস্তিকর গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

গতকাল সন্ধ্যা থেকে আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ঢাকায় ছিল ৩৮ দশমিক ৯, আজ ৩৮ দশমিক ৮,  রাজশাহীতে ছিল ৩৮ দশমিক ৪, আজ ৩৯ দশমিক ৪, রংপুরে ছিল ৩৯ দশমিক ৫, আজ ৩৯ দশমিক ২, ময়মনসিংহে ছিল ৩৮ দশমিক ৪, আজ ৩৮, সিলেটে ছিল ৩৭ দশমিক ৭, আজ ৩৮ দশমিক ২, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৭, আজ ৩৬ দশমিক ৪, খুলনায় ছিল ৩৮ দশমিক ২, আজ ৩৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৭ দশমিক ৬, আজ সেটি আছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

রবিবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি