ঈদের দিন দুপুরে বৃষ্টি, কোরাবানিতে সামান্য ব্যাঘাত ঘটলেও গরমে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ১৪:০৬আপডেট : ০৭ জুন ২০২৫, ১৪:০৮

ঈদের সকালের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ ছিল মেঘলা। শনিবার (৭ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়তে থাকে মেঘ। এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি। প্রথমে হাল্ককা বৃষ্টি হলেও পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে সকালের তাপপ্রবাহ বেশ কিছুটা কমে আসে। আজ সারা দিন থেমে থেমে ঢাকাসহ দেশেএ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টির কারণে কোরবানির মাংস কাটার কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। 

সকাল পর্যন্ত আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছিল যে, দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং হালকা বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দেশের ছয়টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ঈদের দিন বৃষ্টির কারণে ঢাকার রাজপথে যানবাহনের সংখ্যা কম ছিল, ফলে সড়কে চলাচল ছিল স্বস্তিদায়ক। 

আবহাওয়া অধিদফতর জানায়,  মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা: সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান