তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ১১:৪০আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:৪০

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ আরও নতুন কিছু জেলায় ছড়িয়ে পড়তে পারে, তবে একাধিক বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী, রংপুর ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, যা বর্তমানে বিস্তৃত হয়েছে ফেনী ও ময়মনসিংহ পর্যন্ত। এই তাপপ্রবাহ পরবর্তী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর তৎপরতা এখনও দুর্বল পর্যায়ে রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ এখনও সীমিত হলেও ধীরে ধীরে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী