৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম-ফেনীসহ চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৪:১৮আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৪:১৮

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে হালদা, সাঙ্গু, মাতামুহুরি, রহমতখালি খাল ও নোয়াখালী খালের পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, তবে আগামী ১ দিন (৩১ আগস্ট সকাল ৯টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ২ ও ৩ সেপ্টেম্বর দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে উজান ও দেশের অভ্যন্তরের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী ৫ দিন এবং গঙ্গা-পদ্মার পানি আগামী ৩ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে, অপরদিকে ৪র্থ ও ৫ম দিন গঙ্গা-পদ্মার পানি স্তিতিশীল থাকতে পারে। সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকলেও ২ ও ৩ সেপ্টেম্বর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদী বিপদসীমা অতিক্রম করে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে। রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলার পানি আগামী ১ দিন বাড়লেও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই ও আপার করতোয়া নদীর পানি আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে, তবে আত্রাই নদীর পানি প্রথম দিন বাড়লেও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকবে। বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম