ঢাকাসহ সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, আরও কমার পূর্বাভাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৮

রাজধানীতে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ও শুষ্ক আবহাওয়ায় নগরীতে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মধ্যরাতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে ভোর পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকবে। এই শীতল বাতাসের প্রভাব অব্যাহত থাকলে আগামী এক–দুদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। 

বুধবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বরাবরের মতো উত্তরাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলক বেশি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় ও জেলাওয়ারি তাপমাত্রার তথ্যে দেখা যায়, দেশের অধিকাংশ স্থানেই পারদ নিম্নমুখী। টাঙ্গাইলে ১২ দশমিক ৬, ফরিদপুরে ১৩ দশমিক ৫, মাদারীপুরে ১৩, গোপালঞ্জে  ১২ দশমিক ৬, নরসিংদীতে ১৪ দশমিক ২ এবং নারায়ণগঞ্জে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহীতে ১২ দশমিক ৬, ঈশ্বরদীতে ১১, বগুড়ায় ১২ দশমিক ৫, বদলগাছীতে ১১ দশমিক ১, তাড়াশে ১২ দশমিক ৫ এবং বাঘাবাড়ীতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগের মধ্যে রংপুরে ১২ দশমিক ২, দিনাজপুরে ১১ দশমিক ৫, সৈয়দপুরে ১২, ডিমলায় ১২ দশমিক ৪, রাজারহাটে ১১ দশমিক ৫ এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১২ দশমিক ৮ এবং নেত্রকোনায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সিলেট বিভাগে সিলেটে ১৪ দশমিক ৮ এবং শ্রীমঙ্গলে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৭, কুমিল্লায় ১৪ দশমিক ৫, ফেনীতে ১৪, কক্সবাজারে ১৭ দশমিক ৮, সন্দ্বীপে ১৪ দশমিক ৫, রাঙামাটিতে ১৫ দশমিক ৮ এবং বান্দরবানে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

খুলনা বিভাগের মধ্যে খুলনায় ১৩ দশমিক ৬, যশোরে ১৩, সাতক্ষীরায় ১৩ দশমিক ৮, মোংলায় ১৪ এবং চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এ ছাড়া বরিশাল বিভাগের মধ্যে বরিশালে ১৫ দশমিক ৮, পটুয়াখালীতে ১৫, ভোলায় ১৬ দশমিক ১ এবং হাতিয়ায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, কুয়াশা অব্যাহত থাকলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারির শুরুতে দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলেও তিনি জানান।  

/এসটি/এমকেএইচ/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ