১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৬

শীতের তীব্রতায় কাঁপছে দেশের মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) দেশে ১৯ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে ঢাকা, দিনাজপুরসহ দেশের বেশকিছু এলাকায় আজ দুপুরের দিকে সূর্য উঠেছে। এতে করে তাপমাত্রা কম থাকলেও কনকনের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই মূলত শীতের অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। এই তাপমাত্রার ব্যবধান যত কম হয় শীতের অনুভূতি তত তীব্র হয়। চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সবচেয়ে কম তাপমাত্রা।

এর পরের অবস্থানে রয়েছে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা।

১০ এবং ১০ এর নিচে থাকা তাপমাত্রার জেলাগুলো হচ্ছে যশোরের ৭ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৮, রাজশাহীতে ৮.৪, ভোলা ও খুলনায় ৮ দশমিক ৫, খেপুপাড়া ও   মাদারীপুরে ৯, বরিশালে ৯ দশমিক ১, ঈশ্বরদীতে ৯ দশমিক ২, সাতক্ষীরায় ৯ দশমিক ৪, রামগতিতে ৯ দশমিক ৫, কুমারখালীতে ৯ দশমিক ৮, কয়রা ও বাঘা বাড়িতে ১০, পটুয়াখালী, মোংলা, হাতিয়া ও ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হয় তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমা যায় তখন তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়৷। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ