চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৬, ১৯:১২আপডেট : ০৩ মে ২০২৬, ১৯:১২

চলতি মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেক ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহও (৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। পাশাপাশি দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়ার তথ্য অনুযায়ী, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে রবিবার রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে; যা নগরজীবনে নতুন করে ভোগান্তি তৈরি করেছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সক্রিয় থাকায় রবিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮-১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। এর ফলে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
মেঘে ছেয়েছে আকাশ, ফের ডুববে ঢাকা?
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সর্বশেষ খবর
মা হতে চলেছেন সোহিনী সরকার
মা হতে চলেছেন সোহিনী সরকার
বাবা-মেয়ে হত্যা: ডেথ রেফারেন্স বিশেষ বেঞ্চে নিষ্পত্তির আবেদন
বাবা-মেয়ে হত্যা: ডেথ রেফারেন্স বিশেষ বেঞ্চে নিষ্পত্তির আবেদন
৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো ডাইনোসর ‘গাস’, ক্রেতা এক রহস্যময় ব্যক্তি
৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো ডাইনোসর ‘গাস’, ক্রেতা এক রহস্যময় ব্যক্তি
চেনা খিচুড়ির অচেনা স্বাদ
চেনা খিচুড়ির অচেনা স্বাদ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার