বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়

আবহাওয়া ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৯:২৬আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৬

বিশ্বজুড়ে বায়ুদূষণ ট্র্যাকিংকারী সংস্থা আইকিউএয়ার-এর বিশ্ব বায়ুমান সূচকে কিছুটা সহনীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দূষিত শহরের আন্তর্জাতিক তালিকায় ঢাকা ৯৭ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে, যা পরিবেশবিদদের মতে তুলনামূলক মাঝারি বা সহনীয় বায়ুমানের নির্দেশক। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে আসে।  

আইকিউএয়ার-এর রিয়েল-টাইম বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ২১৫)। ২১৫ একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

শীর্ষ ৫ দূষিত শহর 

১. কিনশাসা (কঙ্গো): স্কোর ২১৫ (খুবই অস্বাস্থ্যকর) ২. হ্যানয় (ভিয়েতনাম): স্কোর ১৭৩ (অস্বাস্থ্যকর) ৩. দোহা (কাতার): স্কোর ১৫৭ (অস্বাস্থ্যকর) ৪. কুয়ালালামপুর (মালয়েশিয়া): স্কোর ১৫৬ (অস্বাস্থ্যকর) ৫. লাহোর (পাকিস্তান): স্কোর ১৫৫ (অস্বাস্থ্যকর)

দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে ভারতের দিল্লি ১৪৩ স্কোর নিয়ে ৮ম এবং কলকাতা ১১২ স্কোর নিয়ে ১৫তম স্থানে অবস্থান করছে।

বায়ুমান বিশেষজ্ঞদের মতে, ১০০-এর নিচে থাকা একিউআই বায়ুমানকে সহনীয় বলা হলেও দীর্ঘমেয়াদে বাতাসের গুণমান উন্নত রাখতে মেগাসিটিগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন। 

/এসটি/ 
সম্পর্কিত
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সর্বশেষ খবর
দুই দেশের মিলিত ভূপ্রকৃতিতে গড়ে উঠছে নতুন পর্যটন এলাকা
দুই দেশের মিলিত ভূপ্রকৃতিতে গড়ে উঠছে নতুন পর্যটন এলাকা
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
সর্বাধিক পঠিত
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ