ঢাকার আকাশে টগবগে সূর্য, কেমন থাকবে দিনের তাপমাত্রা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫

আজ সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে টগবগে সূর্য দেখা যাচ্ছে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/আইএএম/
সম্পর্কিত
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
দেশের এক-তৃতীয়াংশ ভবনেই নিশ্চিত হয়নি অগ্নিনিরাপত্তা মানদণ্ড
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
আকাশে সাদা তুলোর মতো থেকে কালো মেঘের রহস্য কী?
আকাশে সাদা তুলোর মতো থেকে কালো মেঘের রহস্য কী?
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
রিজার্ভ বাড়ছে, তবু বিপদ কাটছে না: বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফের সতর্কবার্তা
রিজার্ভ বাড়ছে, তবু বিপদ কাটছে না: বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফের সতর্কবার্তা
সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন
সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না