বাংলা চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী ও ‘হযবরল’

সাদ্দিফ অভি
৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:১৫

হযবরল ও দর্শকরা

বর্ষা, ফাহিম, শুভ এবং ফাহমি। চারজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। সেচ্ছায় উদ্যোগ নিয়েছে উন্মুক্ত ধারার চলচ্চিত্র খোলা জায়গায় প্রদর্শনীর। প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র এবং তাও সম্পূর্ণ বিনামুল্যে।

সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ এবং স্বাধীন ধারার চলচ্চিত্রের বিকাশে তরুণ নির্মাতাদের উৎসাহ জাগানোর জন্য তাদের এই প্রয়াস। দেশে অনেক তরুণ নির্মাতা আছেন যাদের কাজ অনেক চড়াই-উৎড়াই পাড় করে তৈরি করেছেন কিন্তু দর্শকের কাছে পৌঁছানোর রাস্তা সরু গলির মত দেখে পৌঁছানো যাচ্ছেনা। এই সকল কাজই খোলা আকাশের নিচে শত শত মানুষের সামনে প্রদর্শনীর উদ্যোগে এই সাংস্কৃতিক গোষ্ঠী ‘হযবরল এর গল্প’।

প্রথম উন্মুক্ত প্রদর্শনী

সম্প্রতি ধানমন্ডির ব্যাচেলর পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল তাদের প্রথম প্রদর্শনী। দর্শক সমাগম বেশ ভালই ছিল প্রদর্শনীতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়া উপস্থিত ছিল পথচারীরাও। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ক্রিয়েটিভ ফিল্ম মুভমেন্ট।

আয়োজকরা বাংলা ট্রিবিউনকে জানান প্রতি মাসে এরকম প্রদর্শনী করা ইচ্ছা রয়েছে এবং আরও বড় পরিসরে। যাতে তরুণ নির্মাতারা আরও উৎসাহ পান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম