গরিবের মেহমানখানা

সাদ্দিফ অভি
১০ জুলাই ২০১৭, ১৫:৩৫আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৫:৪১
image

পৃথিবীতে গরীবের কেউ নেই- কথাটিকে ভুল প্রমাণ করার চেষ্টা থেকেই দুই বছর আগে আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠাতা এম এম এনামুল শুরু করেছিলেন এক ব্যতিক্রমী  প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষদের এক বেলা খাবারের জোগান দিচ্ছে আমিন মোহাম্মদ মেহমানখানা। এটি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠান এটি।

নিম্ন আয়ের মানুষরা একবেলা তৃপ্তি নিয়ে খান এখানে
ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত এই মেহমানখানা প্রতিদিন ২২০০-২৫০০ জন মানুষের দুপুরের খাবার পরিবেশন করে থাকে। তাই প্রতিদিন এখানে একবেলা খাবারের জন্য ভিড় করেন হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। রিকশাচালক, দিনমজুর, পথশিশু এমনকি অল্প আয়ের কর্মচারীও আসেন একবেলা খাবারের জন্য।
১৬ টি বিশাল সাইজের পাতিলে বাবুর্চি দিয়ে রান্না করা হয় এসব খাবার। প্রতিদিন দুপুরে সাড়ে ১২টা থেকে সিরিয়াল শুরু হয় এখানে। দূর থেকেই দেখা যায় কয়েকশ’ রিকশা মেহমানখানার সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো। খাবারের হাড়ি নিয়ে বসে থাকেন মেহমানখানার কর্মচারী। একে একে প্লেটে করে দেন খাবার। মেহমানখানায় আসা মানুষ ছাড়াও এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও এ খাবার খান।

প্রতিদিন দুপুরেই এখানে চলে এমন আয়োজন
এখানে প্রতিদিন মূলত পাতলা খিচুড়ি খাওয়ানো হয়। খিচুড়ির মধ্যে মুরগি এবং সবজিও থাকে। মেহমানখানায় গেলে দেখা যায় দুপুরে তৃপ্তি নিয়ে খাচ্ছেন সবাই। স্বাদ এবং মানের কথা বেশ ভালো বলে জানান অতিথিরা। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় কঠোর তদারকিতে বাজার থেকে শুরু করে রান্না এবং খাবার বিতরণ সবই সম্পন্ন করা হয়। প্রচারণা নয়, বরং একবেলা মানুষকে তৃপ্তি করে খাওয়ানোই মেহমানখানার মূল লক্ষ্য।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে