গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে পুরস্কার পেলেন বাংলাদেশের ৭ তরুণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মে ২০১৯, ১৩:১৮আপডেট : ২৩ মে ২০১৯, ১৩:২০

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে পুরস্কার পেলেন বাংলাদেশের ৭ তরুণ গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে ম্মাননা পদক জিতেছেন বাংলাদেশের সাত তরুণ। বিভিন্ন ক্ষেত্র থেকে সামাজিক ও রাজনৈতিক ভাবনায় তরুণদের মাঝে পরিবর্তন আনার প্রচেষ্টার কারণে বিশ্বের ৪২টি দেশের ৭১জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। চূড়ান্ত ধাপে এসে নির্বাচিত হয়েছেন ৩৭টি দেশের ৪৬জন তরুণ।

প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ তাদের এই লিডারশিপ সামিটের আয়োজন করে আসছে। এবারের আয়োজক দেশ ছিল নেপাল, আগামী বছর এর আয়োজক দেশ সুইজারল্যান্ড। তিন দিনব্যাপী চলা এই সম্মেলনের প্রথম অধিবেশনে রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত জাতীয় এসেম্বলি হলে সাবেক প্রধানমন্ত্রী জলানাথ খানালের হাত থেকে তারা এই সম্মাননা পদক গ্রহন করেন।

এই অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী রাম শারান মহত এবং উপস্থিত ছিলেন দেশটির মন্ত্রীবর্গ ও নানা দেশের কূটনীতিকবৃন্দ এবং আন্তর্জাতিক জোটের স্থায়ী প্রতিনিধিগণ।

বাংলাদেশ থেকে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ ২০১৯ সম্মাননা পদকে ভূষিতরা হলেন, লিডারশিপ ক্যাটাগরিতে অ্যাড. খালেদ মাসুদ মজুমদার ও অ্যাড. ফারুক তপাদার। উদ্যোক্তা ক্যাটাগরিতে ‘অদম্য’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ড. আমানা আনোয়ার ও প্রকাশনা সংস্থা বর্ষাদুপুরের স্বত্তাধিকারী জনাব মাশফিকুল্লাহ তন্ময়।

এছাড়াও লাইফ কোচ রাওমান স্মিতা মোটিভেশন ক্যাটাগরিতে ছড়াকার ও সাংবাদিক অনিক খান গণতন্ত্র ক্যাটাগরিতে, লেখক রাকিব আল হাসান ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে পদকলাভ করেন।  এখানে উল্লেখ্য, অনিক খান পুরোনো হলেও বাকি দুজন নতুন এবং এই তিনজনই বষার্দুপুর প্রকাশনীর লেখক।

পদক প্রদান শেষে কাঠমান্ডুর বৌধা অঞ্চলে মুহকুম ইন্টারন্যাশনালে শুরু হয় তিন দিনের মূল সম্মেলন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম