বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো বলা যায় না: ইইউ রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৭:৫৩আপডেট : ১২ মে ২০১৬, ১৯:১৩

পিয়েরে মায়াদু বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ ও সুযোগ-সুবিধা আছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমন কথা বললেও তা এক প্রকার নাকচ করে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
তিনি বলেছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো, এটা প্রমাণ করে না।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অনেক সম্পদ ও চমৎকার পরিবেশ রয়েছে এবং সরকার নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। এমনকি যেসব বিদেশি কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, তারা বিনিয়োগ বাড়াচ্ছে। এরপরই ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের নেতিবাচক দিক নিয়ে কথা বলেন।
পিয়েরে মায়াদু লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কাঙ্খিত বিনিয়োগ হচ্ছে না। এছাড়া ক্রমবর্ধমান জঙ্গিবাদের কারণে ব্লগার ও বিদেশি হত্যা, জ্বালানি ঘাটতি এবং অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে চান না অনেক বিদেশি প্রতিষ্ঠান।

বৈঠকে ইইউভুক্ত আটটি দেশের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মায়াদু। আর বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।

আরও পড়ুন: বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়: বাণিজ্যমন্ত্রী

/এসআই/এসএনএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি