বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৭:২৩আপডেট : ১২ মে ২০১৬, ১৭:৫৪

তোফায়েল আহমেদ বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে ইউরোপের বিনিয়োগকারীরা লাভবান হবেন। বাংলাদেশ সরকার এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সব কাজ গুরুত্ব দিয়ে করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ইইউ বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের মোট বার্ষিক রফতানির প্রায় ৫৫ ভাগ আসে ইইউভুক্ত দেশ থেকে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে বাংলাদেশ ইইউভুক্ত দেশে ১৭ হাজার ৩৫ দশমিক ৭৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ২ হাজার ৪৫০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এ সময় তিনি ইউরোপিয়ন ইউনিয়নের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। ইতোমধ্যে ১০টি স্পেশাল ইকোনমিক জোন উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য এখন উপযোগী।
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে ইইউকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে ডিজিটাল বাংলাদেশ এবং দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল বাংলাদেশ এখন সফলতার দুয়ারে। ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বব্যংক ইতোমধ্যে বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে।
ইউরোপিয়ন ইউনিয়ন ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এটি প্রথম বিজনেস ক্লাইমেট ডায়ালগ। বাংলাদেশে ইউরোপিয়ন ইউনিয়নভুক্ত ৮টি দেশের রাষ্ট্রদূত ও ৫টি যৌথ চেম্বার প্রতিনিধি সমন্বয়ে ইইউ বিজনেস কাউন্সিল গঠন করা হয়। সভায় ইউরোপিয়ন ইনিয়নের দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ইইউভুক্ত আটটি দেশের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মায়াদো। আর বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।
/এসআই/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন