সামিটের এলএনজির জাহাজ এখন মহেশখালীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ২২:৩০ আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৩৪

সামিটের চুক্তিভিত্তিতে আনা এলএনজি ভেসেল

দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল আজ  মহেশখালীর উপকূলে এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় সামিট গ্রুপের তরফ থেকে তাদের মালিকানাধীন টার্মিনালটি দেশের উপকূলে আসার এই খবর জানানো হয়। সামিটের টার্মিনালটি উপকূলে এসে পৌঁছানোর সংবাদে গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে (জিটিসিএল) খোঁজ নিয়ে জানা গেছে চলতি মাসের শেষের দিকে ১০০ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। অন্যদিকে, বাকি গ্যাস জাতীয় গ্রিডে আনতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। টার্মিনালটি প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে।

সামিট জানায়, শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে এলএনজিসহ সামিট গ্রুপের জাহাজটি কক্সবাজারের মহেশখালী উপকূলে পৌঁছেছে। বর্তমানে এটি উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় আছে।

সামিট জানায়, ১৫ বছরের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেটের কাছ থেকে এই ভেসেলটি ব্যবহারের জন্য চুক্তি করা হয়েছে। বর্তমানে এই ভেসেলে কাতার থেকে আনা এলএনজি পরিবহন করা হচ্ছে। জাহাজটি ছাড়াও পুনরায় গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ)টি এরইমধ্যে সাগরের নিচের পাইপলাইনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, সামিট টেকসই উন্নয়নে প্রতিশ্রুতবদ্ধ।এতদিন আমরা বিদ্যুৎখাতে সুনামের সঙ্গে কাজ করছি। আশা করছি জ্বালানি সরবরাহে আমাদের সেই ধারা অব্যাহত থাকবে।তিনি বলেন, সরকার উন্নত দেশ গড়তে সাহসী নেতৃত্ব দিচ্ছে।বদলে যাওয়া বাংলাদেশের প্রত্যাশায় সামিট সরকারের সেইসব উদ্যোগের সঙ্গে রয়েছে।

সামিটের জনসংযোগ বিভাগ জানায়, টার্মিনালটিতে প্রথম ধাপে এক লাখ ৩৮ হাজার ঘনমিটার তরল গ্যাস আনা হয়েছে।এর আগে গত ৬ এপ্রিল জাহাজটি কাতারের রাসগ্যাস কোম্পানির কাছ থেকে এলএনজি নিয়ে যাত্রা শুরু করে। আবহাওয়া ঠিক থাকলে এবং পেট্রোবাংলার সহযোগিতা পাওয়া গেলে আগাম সাতদিনের মধ্যে এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করার আশা করছেন তারা।

সামিট এলএনজি টার্মিনাল আনলেও বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএল কতটা প্রস্তুত জানতে চাইলে একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে ইন্টারকানেশনটি শেষ হবে। এই সংযোগ হলে ১০০ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস আনা সম্ভব। অন্যদিকে সমান্তরাল দুটি নির্মাণাধীন পাইপ লাইন শেষ করতে আগামী মাসেও জিটিসিএলকে কাজ করতে হবে জানিয়ে বলেন, আশা করছি মে মাসের শেষ নাগাদ পাইপ লাইনের কাজ শেষ হবে।

এর আগে ২০১৭ সালের ২০ এপ্রিল এই টার্মিনাল নির্মাণ এবং এর ব্যবহারে সামিট গ্রুপের সঙ্গে দুটি চুক্তি সই করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলা । চুক্তি অনুযায়ী সামিট দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে।১৫ বছর ধরে পরিচালনার পর পেট্রোবাংলার কাছে দায়িত্ব হস্তান্তর করবে সামিট। প্রকল্পে আমদানি করা এলএনজি ভাসমান সংরক্ষণাগারে সংরক্ষণ ও আবার গ্যাসে রূপান্তর করে তা পেট্রোবাংলার কাছে সরবরাহ করবে সামিট। আর ওই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করবে জিটিসিএল।

২০১৭ সালের শেষদিকে টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়।এর আগে টার্মিনালটি নির্মাণের জন্য মেরিন ঠিকাদারি কনসর্টিয়াম প্রতিষ্ঠান জিওসান এসএএস এবং ম্যাকগ্রেগরের সঙ্গে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের টার্নকি চুক্তি সই করে সামিট।ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের ভাসমান এলএনজি স্টোরেজ এবং আবার গ্যাসে রূপান্তরকরণ টার্মিনালের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, ফেব্রিকেশন, ইনস্টলেশন এবং স্থায়ী অবকাঠামোর টেস্টিং এর কাজ করেছে।

এর আগে গতবছরের ১৮ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশের পাইপলাইনে এলএনজি সরবরাহ শুরু হয়েছিল। বর্তমানে জাতীয় গ্রিডে ৫০০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সর্বশেষ খবর
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?