কিশোরগঞ্জে শিক্ষক আতিয়া হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ২১:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২১:৪৭


কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়া জাহান মৌ হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী প্রতিবাদ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কিশোরগঞ্জে আদালত প্রাঙ্গণে তারা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মিছিল করেছে। কিশোরগঞ্জে শিক্ষক আতিয়া হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বোন আফরিন আলম সামিরাসহ খালা, ফুফু, ফুফাতো বোন। এ সময় বেশ কয়েকজন আইনজীবী তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মৌন মিছিলে যোগ দেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০১৫ সালের ৭ নভেম্বর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসা থেকে আতিয়ার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন আতিয়ার মা রওশন আরা বাদী হয়ে ইউসুফ হায়দার রিফাত, টিটু ও রাজিবকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত কারাগারে থাকলেও ঘটনার ৬ মাস পার হলেও টিটু ও রাজিব এখনও গ্রেফতার হয়নি।

সিআইডি কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান বলেন,‘প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আতিয়া হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম বিষয়ক ঘটনায় রিফাত এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

নিহত আতিয়া মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আরও পড়ুন:

কিশোরগঞ্জে শিক্ষক আতিয়া হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

/এনএস/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি