বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ২০:৪৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২০:৫১

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ায় দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল ও একটি দেশীয় এলজিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে গাবতলী উপজেলার হামিদপুর খলিসাকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ ব্যাপারে বৃহস্পতিবার গাবতলী থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের কুটুরবাড়ি পূর্বপাড়া গ্রামের রাজিব হোসেন সুমন (৩০) ও শাখারিয়া উলিপুর ফকিরপাড়ার অলি আহমেদ (২০)।
র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসী সুমন ও অলি আহমেদ বগুড়ার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে তারা গাবতলীর হামিদপুর খলিসাকুড়া গ্রামে অপরাধ কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপনে খবর পেয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় লাইটগান (এলজি) ও দুটি হাসুয়া পাওয়া যায়।

র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাবের পক্ষে তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নূর হোসেনের ভাতিজা মদসহ গ্রেফতার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের