শাজাহানপুরে মনোনয়নপত্র জমা দিলেন অস্ত্র মামলার আসামি

বগুড়া প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৯:৫৭আপডেট : ১০ মে ২০১৬, ২০:০০

বগুড়া বগুড়ার শাজাহানপুরে অস্ত্র মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীন প্রকাশ্যে খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, ওই সময় পুলিশ সেখানে ছিল না।
জানা গেছে, শাজাহানপুর থানা পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার উমরদীঘি স্ট্যান্ডে ভিপি শাহীনের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও তার ব্যক্তিগত অফিস থেকে ১১টি তাজা ককটেল, একটি বিদেশি চাকু এবং ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরদিন পুলিশ তাকে ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। মামলা দুটি তদন্তনাধীন রয়েছে।
আসামি ভিপি শাহীন তার জামিন সংক্রান্ত কোনও কাগজ থানায় জমা দেননি। এ অবস্থায় সোমবার বিকালে তিনি রিটার্নিং অফিসারের কাছে খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র জমা দেন।

শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, ভিপি শাহীন আদালত থেকে জামিন নিয়েছেন কিনা সে ব্যাপারে তার কাছে কোনও কাগজপত্র জমা দেওয়া হয়নি।

শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, কারও নামে মামলা থাকতেই পারে। জামিনে না থাকলে বিষয়টি থানা দেখবে।

আরও পড়ুন: নরসিংদীতে সহপাঠীদের হাতে স্কুলছাত্র খুন 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি