নরসিংদীতে সহপাঠীদের হাতে স্কুলছাত্র খুন

নরসিংদী প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৯:৩১আপডেট : ১০ মে ২০১৬, ১৯:৩৯

স্কুলছাত্র-পারভেজ-মিয়া নরসিংদীতে পারভেজ মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সহপাঠীরা। এসময় আহত নুরুল আমিন নামে অপর সহপাঠীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীস্থ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ শহরের বিলাসদী মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ও নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্কুলের টিফিন পিরিয়ডের সময়  পারভেজ ও নুরুলকে পাশ্ববর্তী খালপাড় এলাকায় ডেকে নিয়ে যায় তাদের সহপাঠী আরিফুল ইসলাম ও রুমন মিয়া। সেখানে আরিফ ও রুমনসহ ৪-৫ জন মিলে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে পারভেজ ও নুরুল আমিনকে গুরুতর আহত করে খালের পানিতে ফেলে দেয়। খবর পেয়ে আইডিয়াল হাইস্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পারভেজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে মারা যায় পারভেজ। আহত সহপাঠী নুরুল আমিনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মনজুর মোরশেদ বলেন, পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর ফাঁসি 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের