মুন্সীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৬, ০৯:৪১আপডেট : ২৩ মে ২০১৬, ০৯:৫৯

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের নিমতলীতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। সোমবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- শুভ (১৮), রফিক (১৭) ও রোহিত (১৮)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ব্যক্তিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট ডেরিক বলেন, ট্রাকটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি শিমুলিয়া ঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় নিমতলীতে মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজন মারা যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি