৮ ঘণ্টা পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০১৬, ০৯:০৭আপডেট : ২৩ মে ২০১৬, ১০:৩৫

গাজীপুর গাজীপুরের ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত রেলপথ ও স্লিপার। ফলে  প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে  ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ ও মেরামত শেষে সোমবার সকাল নয়টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, উদ্ধার ও মেরামতের কাজ শেষ হয়েছে। সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাচ্ছে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। পথে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর যমুনা, বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশে স্টেশনে আটকা পড়ে।  

জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম বলেন,  দুর্ঘটনার কারণে দেড়শ’ গজ এলাকার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: কালাইয়ে অবৈধভাবে গুদামে ধান রাখায় যুবলীগ নেতার ধান আটক

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি