একরাম হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

ফেনী প্রতিনিধি
২৬ মে ২০১৬, ০২:২৭আপডেট : ২৬ মে ২০১৬, ০৬:৩১

একরাম হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় তার স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের বিচারক ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে তারা এ সাক্ষ্য দেন।
দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একরাম হত্যা মামলার ৪০ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে নিহত একরামের স্ত্রী তাসনীম আক্তার ছাড়াও আবুল বাসার, মো. ইউসুফ, একএম মহি উদ্দিন নামে ৩ ব্যক্তি আদালতে সাক্ষ্য দেন।
এর আগে ১২ এপ্রিল একই আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের বড় ভাই রেজাউল হক জসিম ও ৪ মে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার রাব্বি ও সোহেল।
ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, মামলায় ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জন গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে জামিনে রয়েছে চারজন। বাকিদের ফেনী কারাগারে ৩৪ জন, কুমিল্লা কারাগারে ৬ জন রয়েছেন।পলাতক রয়েছেন ১২ আসামি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধা আহত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি