নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধা আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৬, ০১:২৮আপডেট : ২৬ মে ২০১৬, ০১:৩২

সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসের ঘটনায় জরিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের আভিসিনা বেসরকারী হাসপাতালে ভর্তি করে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের এসএস রোডে সিমেন্ট ও রড ব্যবসায়ী আবু সাইদের মালিকানাধীন তৈরি ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধা আহত

এ ঘটনায় ধসে যাওয়া বাড়ির মালিক আবু সাইদকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করলেও তাৎক্ষনিক ক্ষতিপূরণ ও বৃদ্ধার চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

সদর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম রফিক জানান, বুধবার সন্ধ্যায় ঝড়ে হঠাৎ দেয়াল ধসে পাশের বাড়ির মৃত ফাইয়াজ আজমের টিনের বাড়ির ওপর পড়ে যায়। এ সময় তার স্ত্রী আহত হন। এসময় তার টিনের বাড়িটিও ধুমড়ে-মুচরে যায়।

এ বিষয়ে ওসি হাবিবুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নির্মাণাধীন ভবন ধসের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নির্মাণ ত্রুটির কারণে ভবনটি ধসে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়ার সৈয়দ আব্দুর রউফ মুক্তা  বলেন, বিষয়টি আমি অবগত নই। নির্মাণাধীন ওই ভবনটির পরিকল্পনা যথাযথ ছিল কিনা তা পরবর্তীতে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন:  নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর