ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় আগুন লেগে সুশীল কুমার সরকার নামে এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সুশীল অ্যান্ড ব্রাদার্সের মালিক সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।
তিনি আরও জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানির চা, হারপিক, ডেটল সাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেসময় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ব্যালট বক্স ছিনতাই: ৫০০ জনকে আসামি করে মামলা
/এআর/








