ব্যালট বক্স ছিনতাই: ৫০০ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১২:০৪আপডেট : ২৯ মে ২০১৬, ১২:০৫

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন পরিষদের বুধরাইল ভোট কেন্দ্রের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রিজাইডিং অফিসার তরুণ কান্তি তালুকদার।

পুলিশ জানায়, ওই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ব্যালট বক্স ও ভোটের অন্যান্য উপকরণ নিয়ে উপজেলা সদরে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসান ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী তৈয়ব কামালীর সমর্থকরা সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে আবুল হাসানের সমর্থকরা তাদের উপর হামলা করলে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তরুণ কান্তি তালুকদার ও সহকারী প্রিজাইডিং অফিসার ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজউদ্দিনসহ এক এসএমপির এ এস আই সাহেদ ইকবাল সজল আহত হয়। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে উপজেলা সদরের কন্ট্রোল রুমে নিয়ে আসে।

প্রিজাইডিং অফিসার তরুণ কান্তি তালুকদার জানান, ভোটগ্রহণ শেষে ভোটের উপকরণ নিয়ে উপজেলা সদরে আসার পথে তারা হামলা করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন জানান, রবিবার সকালে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী