সিল মারা ব্যালট পেপারসহ প্রিজাইডিং অফিসার গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৭:৩৮আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:৩৮

ফেনীর সোনাগাজী উপজেলায় চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিল মারা ৮০০ ব্যালট পেপারসহ প্রিজাইডিং অফিসার নূর নবীকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সিল মারা ব্যালট পেপার নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, তাদের কাছে অভিযোগ আছে বহিরাগতরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগসাজসে কেন্দ্রে ঢুকে সিল মারছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রিজাইডিং অফিসার নূর নবী বলেন, বহিরাগতরা জোর করে কেন্দ্রে ঢুকে সিল মেরেছে।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ূন কবীর প্রিজাইডিং অফিসারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই অফিসারকে আটকের পর গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এছাড়া ফেনীর বিভিন্ন উপজেলার অনেক কেন্দ্র থেকে জাল ভোটের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ইউপি নির্বাচনের শেষ ধাপেও ঝরে গেলো তিন প্রাণ

/জেবি/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী