কালীগঞ্জে চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই, আটক ১

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২২:০০আপডেট : ১৯ জুন ২০১৬, ২২:০২

আটক গাজীপুরের কালীগঞ্জে গলা কেটে ও ছুরিকাঘাত করে ইজিবাইকের এক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। পরে ছিনতাই করে নেওয়া ইজিবাইকটি বিক্রি করতে গিয়ে জনতার হাতে এক ছিনতাইকারী ধরা পড়ে। নিহত চালকের নাম রবিউল ইসলাম (৩২)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় ইজি বাইক চালাতেন রবিউল ইসলাম। গত শুক্রবার  রাত ৮টার দিকে যাত্রী বেশে তিন দুর্বৃত্ত কালীগঞ্জ থানার সামনে এসে সেখান থেকে নরসিংদীর পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামকস্থানে একটি জঙ্গলে নিয়ে তারা চালক রবিউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে এবং ইজিবাইকটি ছিনিয়ে নেয়।
এঘটনার পর শনিবার বিকেলে পাশের নরসিংদী জেলার পলাশ উপজেলায় ছিনতাই করা ইজিবাইকটি বিক্রির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা বাইক বিক্রেতা সুলতান উদ্দিন (২৩) নামের একজনকে আটক করে পলাশ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পলাশ থানা পুলিশ কালীগঞ্জ থানাকে বিষয়টি জানালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। এরই মধ্যে চালক রবিউলের (নিহত) নিখোঁজের অভিযোগ নিয়ে তার পরিবারের লোকজন থানায় যায়। পরে এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে খুন ও ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রবিবার ভোর রাতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আটক সুলতান উদ্দিন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।   

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ এঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি