বাংলা ট্রিবিউনের খবরে সরকারি সহায়তা পাচ্ছেন দুই বাঘবিধবা

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২২:৩১আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২২:৩৯

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউিনে দুই বাঘ বিধবার খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসনের টনক নড়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুই বাঘবিধবাকে সরকারি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরা হচ্ছেন সখিনা বেগম (৯০) এবং শাহিদা বেগম (৪০)।

সখিনা বেগম (৯০) ও শাহিদা বেগম (৪০)

গত ৮ জুলাই সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবনের কোল ঘেঁষা মুন্সিগঞ্জ এলাকার ‘বাঘবিধবা’দের নিয়ে সরেজমিন সচিত্র সংবাদ প্রকাশ করে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। ‘খাওয়া হয় না ঠিকমতো, আমাগির আবার ঈদ’ শিরোনামে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে প্রতিবেদনটি শেয়ার করে। প্রতিবেদনটি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন চোখে পড়লে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সরেজমিন বিষয়টি পরিদর্শনের নির্দেশ দেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলমের নেতৃত্বে সাংবাদিকসহ প্রশাসনের একটি দল সরেজমিন বাঘবিধবাদের বাড়ি ঘর এবং এলাকা পরিদর্শন করেন।

তার ফলশ্রুতিতে রবিবার সকালে সখিনা বেগমকে বয়স্ক ভাতা কার্ড এবং শাহিদা বেগমকে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই দুই নারীর স্বামী সুন্দরবনের ভেতরে কাজ করতে গিয়ে বাঘের কবলে পড়ে প্রাণ হারান। এরপর থেকে গণমাধ্যমে তাদের বাঘবিধবা হিসেবে চিহ্নিত করা হয়।

/জেবি/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলা, ইউএনও-ওসিসহ আহত ১০ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি